ঢাকাSaturday , 2 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিমুলবাড়ীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

admin
November 2, 2019 9:25 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়িয়ায় প্রতিবছরের ন্যায় মহা-গ্রন্থ আল-কোরআন ও রাসূল (সা:) এঁর সুন্নত প্রচার এবং কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য ২২তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাতে শিমুলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স ময়দানে এন.আই (নজরুল ইসলাম) যুব ফাউন্ডেশন এ ওয়াজ মাহফিলের আয়োজন করে। ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার মসজিদ মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে আর্থিক সহায়তা দিয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকেও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানুষের মাঝে সঠিক শান্তির বাণী তুলে ধরলে দেশ থেকে অশান্তি ও সন্ত্রাস জঙ্গিবাদ দূর হবে। যারা ধর্ম নিয়ে বিশৃঙ্খলা করে তারা ইসলাম ও জাতির শত্রæ। সাতক্ষীরার মানুষ অত্যন্ত শান্তি প্রিয়। যারা শান্ত সাতক্ষীরাকে অশান্ত করে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড করেছে তাদের ক্ষমা করা হবে না। তাদের বিচার অবশ্যই হবে। দেশে যত বড় বড় সহিংস কর্মকান্ড ঘটেছে সেখানে সাতক্ষীরার মানুষের সম্পৃক্ততা পাওয়া গেছে। সে কারণে সাতক্ষীরার মানুষকে তার দায়ভার বহন করতে হচ্ছে। সাতক্ষীরাকে তার পূর্বের সুনামের স্থানে ফিরিয়ে আনতে হবে। দেশের সরকারি বড় বড় পদে সাতক্ষীরার সন্তানদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। তার কারণ এ জেলার দুর্নাম। দুর্নামের কারণে এ জেলা অনেক উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এ জেলার উন্নয়নে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সকলের কাছে দেশের উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আ’লীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আ’লীগের সভাপতি আবু সায়ীদ, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদর উপজেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও এনআই যুব ফাউন্ডেশনের সভাপতি শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, জজ কোর্টের অ্যাডিশনাল পিপি অ্যাড. শেখ রায়হান আলী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক মো. সোহাগ হোসেন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহŸায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ। বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে মহা-গ্রন্থ আল-কোরআন থেকে আলোচনা করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন মিডিয়া ব্যক্তিত্ব মাও. আব্দুল্লাহ আল আমীন (ঢাকা)। বিশেষ বক্তা হিসেবে মহা-গ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করেন, আল-কুরআন গবেষণা পরিষদের খুলনা বিভাগীয় সভাপতি মুহাদ্দিস মাও. তাওহীদুর রহমান। এছাড়াও স্থানীয় ওলামায়েকেরাম গণ ওয়াজ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের মুফতি মাও. শেখ আক্তারুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।