ঢাকাSaturday , 2 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রথম দিনে শান্তিপূর্ন ভাবে জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষা সম্পন্ন

admin
November 2, 2019 10:22 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : সারা দেশের সাথে একযোগে দেবহাটায় শান্তিপূর্ন ভাবে জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার দেবহাটায় চার কেন্দ্রে ২২২৭ শিক্ষার্থীর মধ্যে ৭০জন অনুপস্থিত। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার চার কেন্দ্রের মধ্যে জেএসসি পরীক্ষায় দেবহাটা সরকারি বিবিএমপি হাই স্কুল ও দেবহাটা কলেজ ভেন্যুতে অংশ নিয়েছে ৭শ’ ৭৯ শিক্ষার্থী। যার মধ্যে অনুপস্থিত ৯জন। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় ও পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে অংশ নিয়েছে ৯শ’ ২২ শিক্ষার্থী। এর মধ্যে অনুপস্থিত ১৬ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে অংশ নিয়েছে ৩শ’ ৭১ শিক্ষার্থী। এর মধ্যে অনুপস্থিত ২৯ জন। এছাড়া ভোকেশনাল পরীক্ষায় হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অংশ নিয়েছে ১শ’ ৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে অনুপস্থিত ১৬ জন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই জানান, পরীক্ষার প্রথম দিনে কয়েক জনের অনুপস্থিতিতে শান্তিপূর্ন ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকি পরীক্ষা গুলো নকল মুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে আমি মনে করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।