ঢাকাSaturday , 2 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়লা-ভাটা মালিককে জরিমানা : মালামাল জব্দ

admin
November 2, 2019 10:40 pm
Link Copied!

বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনিতে পরিবেশ বিনষ্টকারী এক কয়লা ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে তার মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ নভেম্বর) বড়দল গ্রামে পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের নজরুল ইসলাম সরদারের এ কে এস ভাটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বিজ্ঞ আদালতে ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভাটা থেকে ৮শ’ মন কাঠ ও অনুমান ১শ’ বস্তা কয়লা সরকারি কোষাগারে জব্দ করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রনজিৎ মন্ডল, এসআই পিযুষ কান্তি ও ইউপি সদস্য দেবব্রত মÐল, হরেন্দ্র নাথ শীল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ভাটা-মালিক নজরুল ইসলাম বড়দল গ্রামে কপোতাক্ষ নদের চর ভরাটি জমিতে ৫ টি কয়লা ভাটায় অবৈধ ভাবে কাঠ জ্বালিয়ে কয়লা তৈরি করে এলাকার পরিবেশ বিনষ্ট করে আসছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।