ঢাকাSaturday , 2 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জাতীয় সমবায় দিবস পালিত

admin
November 2, 2019 9:56 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) সকালে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা করিমুল হক। উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, ইউসিসিএ’র চেয়ারম্যান আব্দুল মান্নানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি/সম্পাদকবৃন্দ। আলোচনা সভায় সমবায় সমিতি করে সাফল্য অর্জন করায় মডেল সমবায় সমিতি লি:, কাদাকাটি গোলাপ মহিলা উন্নয়ন সমবায় সমিতি, কল্যানপুর যুব উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি, যদুয়ারডাংগা দক্ষিণপাড়া একতা বহুমুখী সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সনদ পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভাস্থলে যেয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।