ঢাকাFriday , 1 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জয়যাত্রা টিভির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
November 1, 2019 10:00 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: সত্যের পথে অবিরাম যাত্রা নিয়ে শুরু হওয়া জয়যাত্রা টেলিভিশন এর ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শ্যামনগরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবির এর সভাপতিত্বে কেক কেটে জয়যাত্রা টিভির ১ম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, প্রেসক্লাবের সহ-সভাপতি এস কে সিরাজ, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, যুগ্ম-সম্পাদক এম কামরুজ্জামান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সিনিয়র সাংবাদিক আবু সাইদ, সাংবাদিক রনজিৎ বর্মন, সাংবাদিক সরদার সিদ্দীক, সাংবাদিক আসাদুজ্জামান লিটন, সাংবাদিক আব্দুল আলিম, সাংবাদিক আব্দুল্ল্যাহ আল মামুন, সাংবাদিক আব্দুল কাদের, সাংবাদিক আসিকুর রহমান সহ শ্যামনগরের সকল সাংবাদিক বৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জয়যাত্রা টিভির শ্যামনগর উপজেলা প্রতিনিধি অনাথ মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।