ঢাকাFriday , 1 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষা শুরু আজ : চার কেন্দ্রে পরীক্ষার্থী ২২২৭

admin
November 1, 2019 10:09 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: সারা দেশের সাথে একযোগে দেবহাটায় আজ থেকে শুরু হচ্ছে ৮ম শ্রেণির জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষা। এবার দেবহাটায় চার কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ২২২৭ শিক্ষার্থী। জানা যায়, উপজেলার চার কেন্দ্রের মধ্যে জেএসসি পরীক্ষায় দেবহাটা সরকারি বিবিএমপি হাই স্কুল ও দেবহাটা কলেজ ভেন্যুতে অংশ নিচ্ছে ৭৭৯ শিক্ষার্থী এবং পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় ও পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে অংশ নিচ্ছে ৯২২ শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষায় সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে অংশ নিচ্ছে ৩৭১ শিক্ষার্থী। এছাড়া ভোকেশনাল পরীক্ষায় হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অংশ নিচ্ছে ১৫৫ জন শিক্ষার্থী।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই জানান, ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নকল মুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে আমি মনে করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।