ঢাকাFriday , 1 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা উপজেলায় ইটের রাস্তা নির্মাণ করা হবে

admin
November 1, 2019 10:07 pm
Link Copied!

তালা প্রতিনিধি: বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেয়ারিং বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের কাজ বাস্তবায়নে তালায় ঠিকাদার নিয়োগে লটারি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে লটারি কার্যক্রম সম্পন্ন করার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন লটারির সার্বিক তদারকি করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে চলতি অর্থ বছরে তালা উপজেলায় ৫টি প্যাকেজের মাধ্যমে ২ কোটি ৭৪ লক্ষ ৫৪ হাজার ৫শ’ টাকা ব্যয়ে ইটের রাস্তা নির্মাণ করা হবে। এই কাজ করার জন্য প্রতি প্যাকেজের বিপরীতে দেড়শ’ এর অধিক ঠিকাদার দরপত্র দাখিল করে। যে কারণে লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়। জানা গেছে, ৫টি প্রকল্পের লটারিতে তালা উপজেলার ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান, সাতক্ষীরার ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং পাইকগাছা উপজেলার ১টি ঠিকাদারি প্রতিষ্ঠান লটারিতে বিজয়ী হয়েছেন। লটারি চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, তালায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং তালিকাভুক্ত ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।