ঢাকাFriday , 1 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ২৬ লক্ষ টাকা ছিনতাই’র ঘটনায় মামলা: ৩ জনকে আটক রেখে চলছে জিজ্ঞাসাবাদ

admin
November 1, 2019 9:01 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিকাশ এজেন্ট কর্মকর্তাদের কাছ থেকে ২৬ লক্ষ টাকা ছিনতাই’র ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে বিকাশ এজেন্টের ডিসট্রিবিউটর শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আব্দুল মাজেদ মোড়লের ছেলে আবু বক্কর সিদ্দিক (মিলু) বাদী হয়ে থানায় অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে (মামলা নং- ০১)।
এঘটনায় শ্যামনগর উপজেলার বিকাশ এজেন্টের শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার দে, ফিল্ড কর্মকর্তা তামিম হোসেন এবং কাষ্টমার কেয়ারের কর্মকর্তা মিথুন কুমারকে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা অনুপ কুমার।
প্রসঙ্গত: গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ২ টার দিকে শ্যামনগর উপজেলার বিকাশ এজেন্টের শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার দে, ফিল্ড কর্মকর্তা তামিম এবং কাষ্টমার কেয়ারের কর্মকর্তা মিথুন কুমার সাতক্ষীরা সাউথ ইষ্ট ব্যাংক থেকে বিকাশের ২৬ লক্ষ টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে শ্যামনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকেল ৫ টার দিকে কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের কাটাখালি নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে ৩ জন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে যোগে এসে বিকাশ কর্মকর্তাদের গতিরোধ করে। এসময় ওই ছিনতাইকারীরা ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বিকাশ এজেন্টের কর্মকর্তাদের কাছে থাকা একটি ব্যাগ ছিনতাই করে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। ওই ব্যাগে ২৬ লক্ষ টাকা ছিল বলে জানিয়েছেন বিকাশ কর্মকর্তারা।
পরবর্তীতে থানায় খবর দিলে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনাস্থল থেকে ১ রাউন্ড গুলি ও দু’টি গুলির খোসা উদ্ধার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।