ঢাকাFriday , 1 November 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উত্তর কামালনগরে ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন

admin
November 1, 2019 9:46 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: ফিতা কাটা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে উত্তর কামালনগরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উত্তর কামালনগর মৃত রকিব’র দোকান হতে দাউত’র বাড়ি পর্যন্ত ২শ’ ৩০ মিটার আরসিসি ড্রেন ২৫ লক্ষ ৪ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এ সময় সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ফারহা দীবা খান সাথী, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলার মো. শফিকুল আলম বাবু, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, সার্ভেয়ার মামুন, মো. আব্দুল জব্বার, মো. আব্দুল খালেক, মো. মোসলেম সরদার, মো. মুজিবর রহমান, মো. হাবিবুর রহমান, মো. বাবু সরদার, মো. শহিদুল ইসলাম ও ড্রেন নির্মাণ কাজের ঠিকাদার আব্দুর রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।