ঢাকাThursday , 31 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা সদর ৪ ও ৫নং ওয়ার্ড আ’লীগের সদস্য সংগ্রহ সভা অনুষ্ঠিত

admin
October 31, 2019 10:13 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ আ’লীগের সদস্য সংগ্রহ ও যাচাই করার লক্ষে দেবহাটা সদর ৪ ও ৫নং ওয়ার্ড আ’লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় গোপাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে সভায় বক্তব্য রাখেন, সদস্য ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল হক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শরীফ বিশ্বাস। এ সময় উপজেলা আ’লীগের উপদেষ্টা টাউন শ্রীপুর শরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুজাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রউপ, সদস্য আব্দুর রশিদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রিয়াজউদ্দীন সরদার, সাধারণ সম্পাদক আজিজুল হক, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।