ঢাকাThursday , 31 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ২৬ লক্ষ টাকা ছিনতাই: ১ রাউন্ড গুলি ও দু’টি গুলির খোসা উদ্ধার

admin
October 31, 2019 9:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিকাশ এজেন্ট কর্মকর্তাদের কাছ থেকে ২৬ লক্ষ টাকা ছিনতাই’র অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৫ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের কাটাখালি নামকস্থানে। ঘটনাস্থল থেকে ১ রাউন্ড গুলি ও দু’টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

সূত্র জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ২ টার দিকে শ্যামনগর উপজেলার বিকাশ এজেন্টের শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার দে, ফিল্ড কর্মকর্তা তামিম এবং কাষ্টমার কেয়ারের কর্মকর্তা মিথুন কুমার সাতক্ষীরা সাউথইষ্ট ব্যাংক থেকে বিকাশের ২৬ লক্ষ টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে শ্যামনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকেল ৫ টার দিকে কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের কাটাখালি নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে ৩ জন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে যোগে এসে বিকাশ কর্মকর্তাদের গতিরোধ করে। এসময় ওই ছিনতাইকারীরা ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বিকাশ এজেন্টের কর্মকর্তাদের কাছে থাকা একটি ব্যাগ ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই ব্যাগে ২৬ লক্ষ টাকা ছিল বলে জানিয়েছেন বিকাশ কর্মকর্তারা।
পরবর্তীতে থানায় খবর দিলে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনাস্থল থেকে ১ রাউন্ড গুলি ও দু’টি গুলির খোসা উদ্ধার করে।
এব্যাপারে থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১ রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধারসহ বিকাশ কর্মকর্তাদের থানায় নিয়ে আসা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।