নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো: মোজাম্মেল হক রাসেল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাম্মেল হক রাসেল যোগদানের পর সংক্ষিপ্ত মতবিনিময়কালে ভাল কাজে ও উন্নয়নমূলক কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, পূর্বের উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বদলীজনিত কারণে গত ১২ সেপ্টেম্বর ২০১৯ বাগেরহাটের শরণখোলা উপজেলায় যোগদান করেন। এরপর থেকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান অতিরিক্ত দায়িত্ব হিসেবে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
