ঢাকাThursday , 31 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

admin
October 31, 2019 9:35 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় অগ্রগতি সংস্থার আয়োজনে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে টেকসই উদ্যোগ প্রকল্পের অধীনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউ এস এইড ও উইনরক ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় এ কর্মশালার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা এছমত আরা বেগম উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মশালায় অগ্রগতি সংস্থার প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জি, অ্যাডভোকেসি অ্যাডভাইজর সেলিমুর রহমান, আলমগীর হোসেন, প্রোগ্রাম অফিসার মাজহারুল ইসলাম, উপজেলার লাঙ্গলঝাড়া ও কেড়াগাছি ইউনিয়নের মানব পাচার কমিটির সভাপতি, সদস্য সচিবসহ ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করনে অসামান্য ভূমিকা রাখার জন্য অগ্রগতি সংস্থার সৌজন্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, লাঙ্গলঝাড়া ইউনিয়ন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কেড়াগাছি ইউনিয়ন ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।