ঢাকাThursday , 31 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আজ শিমুলবাড়িয়ায় ওয়াজ ও দোয়া মাহফিল

admin
October 31, 2019 9:27 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি: আজ শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়ায় প্রতিবছরের ন্যায় ২২ তম বার্ষিকী ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শিমুলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স ময়দানে এন আই যুব ফাউন্ডেশন এ ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি থাকবেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এনআই যুব ফাউন্ডেশনের সভাপতি শেখ মনিরুল হোসেন মাসুমের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে প্রধান বক্তা হিসেবে কুরআন ও হাদিসের আলোকে জ্ঞানগর্ভ আলোচনা করবেন, দেশের প্রখ্যাত আলেমেদ্বীন ইসলামি স্কলার মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাও. আব্দুল্লাহ আল আমিন (ঢাকা)। ২য় বক্তার বক্তব্য রাখবেন, আল কুরআন গবেষণা পরিষদের খুলনা বিভাগীয় সভাপতি মুহাদ্দিস মাও. তাওহীদুর রহমান। ওয়াজ ও দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার আহŸান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।