ঢাকাWednesday , 30 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সম্প্রসারিত নতুন ভবনে সাতক্ষীরা ফিটনেস জিম এর আনুষ্ঠানিক উদ্বোধন

admin
October 30, 2019 9:57 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সম্প্রসারিত নতুন ভবনে সাতক্ষীরা ফিটনেস জিম এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা বসুন্ধারা টাওয়ারের দ্বিতীয় তলার সম্প্রসারিত নতুন ভবনে প্রধান অতিথি হিসেবে জিম এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এ সময় প্রধান অতিথি বলেন, দেশের একেবারে সর্বশেষ জেলা সাতক্ষীরায় এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার। সাতক্ষীরা ফিটনেস জিম আগামী দিনে একটি সুন্দর সমাজগঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভবনে জিম এর পরিবেশ আরো অনেক সুন্দর হবে। তিনি সাতক্ষীরা ফিটনেস জিম এর সাফল্য কামনা করেন এবং সকলকে জিমে আসার আহŸান জানান। সাতক্ষীরা ফিটনেস জিম এর স্বত্বাধিকারী আ: খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কালিগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: মালেক, ফিটনেস স্পেশালিস্ট ডা. রাশেদুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা ফিটনেস জিম এর পরিচালক ইমরান হোসেন রানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।