ঢাকাWednesday , 30 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলায় ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

admin
October 30, 2019 10:04 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে শ্রীউলা ইউনিয়ন কাউন্সিল সম্পন্ন করার লক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রীউলা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ সরদার। সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বুলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক আছাদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, প্রভাষক দীপঙ্কর কুমার বাছাড়, ইউনিয়ন আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মজিদা খানম, মোশাররফ হোসেন, প্রাক্তন মেম্বার আ: হামিদ, হরিচরণ সরকার, আশুতোষ মন্ডল, উপজেলা তরুন লীগ সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। এ সময় অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ওয়ার্ড আ’লীগের কাউন্সিল সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দলীয় নির্দেশনা বাস্তবায়নে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।