ঢাকাWednesday , 30 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা সদর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

admin
October 30, 2019 10:07 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইউনিয়ন পরিষদ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে তালা সদর ইউনিয়ন আ’লীগ ও উপজেলা যুবলীগের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তালা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. শাহাবুদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহŸায়ক মো. আব্দুল মান্নান। শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির জাকির হোসেন, তালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মারুফ হাসান অনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, উপজেলা আ’লীগ নেতা সৈয়দ ঈদ্রিস, তালা সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, আ’লীগ নেতা মোহাম্মদ শেখ, যুবলীগে নেতা আতাউর বিশ্বাস, ইউপি সদস্যদের মধ্যে আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় তালা ইউনিয়ন পরিষদের ৮ জন সদস্য, ৩ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ ওয়ার্ড আ’লীগ, যুবলীগ নেতৃবৃন্দ ছাড়াও হাজার হাজার এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি মহল তালা সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা এর জন্য তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের আ: গফুর সরদারের পুত্র পুলিশ সদস্যকে মারপিটসহ একাধিক মামলার আসামি ইয়াছিন সরদার ও তার ভাই মহাসীন সরদারকে দায়ী করে বলেন, তাদের অত্যাচারে এলাকাবাসী আজ অতিষ্ঠ। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের অবসান পূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।