দেবহাটা প্রতিনিধি: ‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ স্লোগানকে সামনে রেখে দেবহাটায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত-ধোয়া দিবসের র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় দেবহাটা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন, আইডিয়াল, সাস, জাগরণী ফাউন্ডেশন, উত্তরণ ও অন্যান্য এনজিও’র সহযোগিতায় এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর কে বাপ্পা। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমবায় অফিসার আকরাম হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জুয়েল হোসেন।
