ঢাকাWednesday , 30 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

admin
October 30, 2019 10:00 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা আ’লীগের আয়োজনে সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সহ-সভাপতি ডা. আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও কলারোয়া উপজেলা আ’লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএম নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। সম্মানিত অতিথি ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সিনি. সহ-সভাপতি ও জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক আহŸায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ও লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যাপক এম এ কালাম, কেড়াগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, কলারোয়া বিআরডিবি চেয়ারম্যান ও কেরালকাতা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, পৌর আ’লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক এনায়েত খান টুন্টু, ত্রাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ বিশ্বাস, সদস্য আবু বক্কর সিদ্দিক লাভলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, কলারোয়া সরকারি কলেজের সাবেক এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, ছাত্রনেতা মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল, শ্রমিক লীগ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠু, সাবেক যুবলীগ সভাপতি জাহাঙ্গীর কবির বাবলু, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম উদ্দিন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রুবেল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন স¤্রাট, ইউপি সদস্য এরশাদ আলী যুগিখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অজিয়ার রহমান। এছাড়াও পৌর কাউন্সিলার রফিকুল ইসলাম, বিথী আক্তার, আলফাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য মতিয়ার রহমান ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ’লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা-কর্মীসহ লাল্টু সমর্থিত হাজার হাজার দলীয় সমর্থকগণ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলারোয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।