ঢাকাTuesday , 29 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্লাস্টিক বর্জনে সিডিওর উদ্যোগে গণ স্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত

admin
October 29, 2019 10:13 pm
Link Copied!

স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নের অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ পলিথিন বন্ধের দাবিতে গণ স্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার চত্বরে উক্ত গণ স্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’র স্বপ্ন-দ্রষ্টা সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এ সময় সিডিও ইয়ুথ টিমের পক্ষ থেকে জেলা প্রশাসককে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’র লোগো সংবলিত একটি শুভেচ্ছা ঘড়ি উপহার দেওয়া হয়। উপহারটি তুলে দেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর ও সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান। গণ স্বাক্ষর কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাকির হোসেন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও সিডিও নির্বাহী কমিটির সদস্য স.ম ওসমান গনী সোহাগ, সিডিও সরকারি মহাসিন ডিগ্রি কলেজ ইউনিটের সভাপতি মো. হাফিজুর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিটের প্রসেনজিৎ মন্ডল, মামুনুর রশিদ সুমন, গোপাল গাইন, মনির হোসেন, এস এম সাহেব আলী, আব্দুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।