ঢাকাTuesday , 29 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডি’র চাউল বিতরণ

admin
October 29, 2019 9:14 pm
Link Copied!

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাউল বিতরণের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। এ সময় ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আবুল কাসেম, আকবর আলী, নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান, আসমাতুল্যা গাজী আসমান, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইচ সোহাগ, গ্রাম পুলিশ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে ৫শ’ ৭০টি পরিবারের মাঝে ৩০ কেজি হারে চাউল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।