ঢাকাTuesday , 29 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বামনডাঙ্গায় আড়ংমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
October 29, 2019 10:29 pm
Link Copied!

বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বামনডাঙ্গায় আড়ংমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীশ্রী শ্যামাকালী পূজা সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় চাম্পাখালী-নড়েরাবাদ গ্রামের তিঁতুখালি খালে বিভিন্ন এলাকার প্রতিমা একত্রিত করে সিদুঁর উৎসব শেষে বিসর্জন দেওয়া হয়। এরপর শুরু হয় চাম্পাখালী-নড়েরাবাদ প্রাইমারী স্কুল মাঠে শুরু হয় বিভিন্ন ধরনের আতসবাজি প্রদর্শন। সবশেষে বিভিন্ন এলাকার ধর্মপ্রান ভক্তবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাতক্ষীরার ‘ফাল্গুনী ড্যান্স বাংলা’ শিল্প গোষ্ঠীর মনোমুগ্ধোকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আশাশুনি উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশ চন্দ্র সানা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আ’লীগ নেতা সমীরণ মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।