ঢাকাMonday , 28 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের চেষ্টা : আটক-১

admin
October 28, 2019 9:43 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহিল হাসান নয়ন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনায় তাকে আটক করা হয়। আটক নয়ন শার্শা উপজেলার রাঘবপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গত রোববার (২৭ অক্টোবর) বিকেলে নয়নের বাড়ির উঠানে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করছিল ওই ছাত্রী। এ সময় নয়ন কৌশলে ঐ ছাত্রীকে গান শোনার কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়িতে না ফিরে আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামির বাড়িতে গিয়ে ছাত্রীর মা দেখেন আসামির ঘরের দরজা বন্ধ। ভিতরে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজছে। এ সময় অনেক ডাকাডাকির এক পর্যায়ে তিনি আসামির ঘরের দরজায় ধাক্কা দেন। দরজা ভিতর থেকে বন্ধ দেখে ছাত্রীর মা ঘরের জানালা খুলে দেখেন আসামি নয়ন হোসেন ঐ ছাত্রীর বস্ত্র খুলে তাকে ধর্ষণের চেষ্টা করছে। এ সময় তিনি সেখান থেকে তার মেয়েকে উদ্ধার করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নয়নের নামে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটকের পর নয়নকে সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।