ঢাকাMonday , 28 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটা ও দরগাহপুরে হাইসাওয়া প্রকল্প কার্যক্রম অগ্রগতি সভা অনুষ্ঠিত

admin
October 28, 2019 9:52 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ও দরগাহপুরে হাইসাওয়া প্রকল্প কার্যক্রম (মধ্যবর্তীকালীন) অগ্রগতি পর্যালোচনা বিষয়ক পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে বুধহাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক। ইউনিয়ন পরিষদ, জনপ্রতিনিধি, নারী-শিশু, ওয়াটসান বিষয়ক স্থায়ী কমিটি ও ইউপি প্রকল্প কর্মীদের উপস্থিতিতে সভায় প্রকল্পের অধীন বিগত সময়ে বাস্তবায়িত কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন ইউনিয়নে দায়িত্বরত এলমা খাতুন। স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের ক্ষমতায়ন ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে বাংলাদেশের দুর্গম এলাকায় হাইজিন, স্যানিটেশন ও পানি সরবরাহ সেবা প্রদান (২য় পর্যায়) এ বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে পর্যালোচনা করেন ইউপি সচিব প্রভাস কুমার মন্ডল, প্রকল্প কর্মকর্তা নুসরাত আফসানা প্রমুখ। একই সময়ে দরগাহপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে পৃথকভাবে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার চৌধুরী নওশান রেজা আব্দুল্লাহ। প্রকল্পের অধীন বিগত সময়ে বাস্তবায়িত কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন, ইউনিয়নে দায়িত্বরত রিনি খাতুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।