ঢাকাMonday , 28 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুলিশের এস আই পদে চাকুরি না দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

admin
October 28, 2019 9:41 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় হত্যা মামলার আসামি ও বিএনপি ক্যাডার আমিরুল ইসলামের ছেলে জহুরুল ইসলামকে পুলিশের এস আই পদে চাকুরি না দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, তালা উপজেলার দোহার গ্রামের মৃত আজিজুল ইসলাম আজুর ছেলে মো. শহীদ সরদার। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পিতা বাংলাদেশ আ’লীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। শুধু আ’লীগ করার অপরাধে আমার পিতাকে বিগত ২০০৬ সালের ১৬ই জানুয়ারি প্রকাশ্যে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছিল একই এলাকার ঝড়– সরদারের ছেলে খুনি আমিরুল সরদার। এ ঘটনায় তার বিরুদ্ধে ওই সময় সাতক্ষীরা জজ আদালতে একটি মামলা হয়। যা এখনও বিচারাধীন রয়েছে। তিনি বলেন, পিতা হত্যার দীর্ঘকাল অতিবাহিত হলেও এখন পর্যন্ত হত্যাকারী খুনি আমিরুলকে বিচারের কাঠ-গোড়ায় দাঁড় করানো সম্ভব হয়নি। অথচ এই আমিরুল ছিলেন হাবিবুল ইসলাম হাবিবের ক্যাডার বিপ্লব বাহিনীর সদস্য। ইতোমধ্যে ওই বাহিনীর প্রধান বিপ্লব ও আজহারুল পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। কিন্তু আমিরুল কৌশলে এখনও তার রাজত্ব কায়েম করে যাচ্ছেন। সম্প্রতি আ’লীগের স্থানীয় নেতা-কর্মীদের ম্যানেজ করে আমিরুলের ছেলে জহুরুল ইসলামকে পুলিশের এস আই পদে চাকুরি পাইয়ে দেওয়ার পাঁয়তারা চালানো হচ্ছে। তিনি বলেন, আ’লীগ সরকারের আমলে পুলিশের মত গুরুত্বপূর্ণ বাহিনীতে যদি তার ছেলে কোনভাবে প্রবেশ করে তাহলে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি আ’লীগের বহু নেতা-কর্মী লাঞ্ছিত ও নিগৃহীত হবে। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা বর্তমান সময়ে বাছাই করা আ’লীগ পরিবারের সন্তানদের চাকুরিতে প্রবেশের সুযোগের কথা বললেও স্থানীয় কতিপয় সুবিধাবাদীর কারণে সেটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এর ফলে গোপন অর্থের বিনিময়ে স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত-বিএনপির সদস্যরা পুলিশ বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে প্রবেশ করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি আ’লীগ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা, হামলাসহ বিভিন্নভাবে লাঞ্ছিত করে যাচ্ছে। এমতাবস্থায় তিনি খুনি আমিরুলের ছেলে জহুরুলকে পুলিশ বাহিনীর মত গুরুত্বপূর্ণ পদে চাকুরি না দিয়ে আ’লীগ পরিবারের সন্তানকে চাকুরির সুযোগ দেওয়ার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।