ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো’ শীর্ষক জেলা পর্যায়ের কুইজ প্রতিযোগিতা ৩ নভেম্বর

admin
October 27, 2019 9:28 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শত বার্ষিকী উদযাপন উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন আয়োজিত ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো’ শীর্ষক সাধারণ জ্ঞানভিত্তিক জেলা পর্যায়ের কুইজ প্রতিযোগিতা ২ নভেম্বরের পরিবর্তে আগামী ৩ নভেম্বর সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় নির্বাচিত ৩টি করে স্কুল ও কলেজের প্রতিযোগীদের যথাসময়ে উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করার আহŸান জানানো হয়েছে। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে সাতক্ষীরা পৌরসভার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নবারুন বালিকা উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, মাধ্যমিক পর্যায়ে সাতক্ষীরা সদর উপজেলার বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ডিবি মাধ্যমিক বিদ্যালয় ও ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ, শহীদ স্মৃতি কলেজ ও সাতানী ভাদড়া স্কুল অ্যান্ড কলেজ, মাধ্যমিক পর্যায়ে তালা উপজেলার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, তালা বি দে উচ্চ বিদ্যালয় ও গাছা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে তালা সরকারি কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ও তালা মহিলা কলেজ, মাধ্যমিক পর্যায়ে কলারোয়া উপজেলার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বিএসএইস সিংগা মাধ্যমিক বিদ্যালয় ও সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজ, হাজী নাসিরুদ্দীন ডিগ্রি কলেজ ও শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, মাধ্যমিক পর্যায়ে আশাশুনি উপজেলার বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়, খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় ও মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে আশাশুনি সরকারি কলেজ ও আশাশুনি মহিলা কলেজ, মাধ্যমিক পর্যায়ে কালিগঞ্জ উপজেলার শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও মিলনী মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে কালিগঞ্জ সরকারি কলেজ, দক্ষিণ শ্রীপুর কেএমএল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজ, মাধ্যমিক পর্যায়ে দেবহাটা উপজেলার দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয় ও ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল কলেজ, দেবহাটা কলেজ ও সরকারি কেবিএ কলেজ, মাধ্যমিক পর্যায়ে শ্যামনগর উপজেলার নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়, পরানপুর এ রউফ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ এবং কলেজ পর্যায়ে বুড়িগোয়ালিনী গাবুরা কলেজ, ভূরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ এবং দরগাপুর এনডিএস ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।