ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়া আহ্ছানিয়া মিশনের আনুষ্ঠানিক উদ্বোধন

admin
October 27, 2019 9:01 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে পারুলিয়া আহ্ছানিয়া মিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টায় দেবহাটা উপজেলার পারুলিয়ায় পারুলিয়া আহ্ছানিয়া মিশনের সভাপতি জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য হাজী রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মো. আল-ফেরদাউস আলফা, শেখ আমজাদ হোসেন, আব্দুস সবুর প্রমুখ। এ সময় নলতা’র খাদেম মৌলভী আনছার উদ্দীন আহমেদ, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, পারুলিয়া আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, ভারপ্রাপ্ত সম্পাদক আসাদুজ্জামান বিশ্বাস, যুগ্ম সম্পাদক নজমুল হোসেন, সদস্য অধ্যাপক আবুল কালাম, মো. জিয়াদ আলী মেম্বর, মো. আরশাদ আলী, মো. আব্দুল্লাহ সিদ্দিকী, মো. শাফায়েত হোসেন, ইদ্রিস আলী, মো. জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ পারুলিয়া আহ্ছানিয়া মিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।