ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin
October 27, 2019 9:30 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কামটায় হোসনেয়ারা পারভিন (১৯) নামের এক কলেজ ছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। সে উপজেলার সখিপুর সরকারী কেবিএ কলেজের এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্রী ও কামটা গ্রামের জিয়াদ শেখের মেয়ে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ অক্টোবর) সকালে হোসনেয়ারা পারভিনকে পরিবারের লোকজন নিজের ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে দেবহাটা থানার এসআই আবু হানিফ ঘটনাস্থলে যেয়ে তার লাশ উদ্ধার করে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, কলেজ ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে দেবহাটা থানায় একটি ইউডি মামলা হয়েছে। যার মামলা নং- ১৫।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।