ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুর্ঘটনায় আহত মরিয়মকে বাঁচাতে এগিয়ে আসুন

admin
October 27, 2019 11:29 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় মরিয়ম আক্তার (০৫) নামে এক এতিম শিশু মারাত্মকভাবে আহত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বাইপাস সড়কের বাঁকাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মরিয়ম আক্তার আশাশুনি উপজেলার আনুলিয়া গ্রামের মৃত হাবিব হোসেন ও লাইলী খাতুনের একমাত্র মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁকাল এলাকার আবুল রাইচ মিলের শ্রমিক লাইলি খাতুনের মেয়ে মরিয়ম একই মিলের কর্মচারী আব্দুল কাদেরের সাথে বাইপাস সড়কে গৃহপালিত পশু ছাগল তাড়াতে যায়। এক পর্যায়ে মরিয়ম আক্তার বাইপাস সড়ক পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর ভাবে আহত হয় সে। এ সময় স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কোন ডাক্তারকে না পেয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মরিয়মের অবস্থা আশঙ্কাজনক। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য মরিয়মকে দ্রæত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহত মরিয়মের মা লাইলি খাতুন কান্না-জড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ের পায়ের বিভিন্ন অংশ ভেঙে গেছে। সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না বলে জানিয়েছেন ডাক্তাররা। তবে উন্নত চিকিৎসার জন্যে তাকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আমার মেয়ের চিকিৎসা অনেক ব্যয়বহুল বলে জানিয়েছেন ডাক্তাররা। আমার বিয়ের কয়েক বছর পরে মরিময়ের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছে। স্বামীর মতো নিজের মেয়েকে হারাতে চাই না আমি। ডাক্তাররা মরিময়কে খুলনাতে নিয়ে যাওয়ার কথা বললেও টাকার অভাবে খুলনাতে নিয়ে যেতেও পারছি না। সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে আমার মেয়েকে বাঁচানো সম্ভব। সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ নাম্বার (০১৯৬০০৭৫৭৩৪) যোগাযোগের জন্য: (০১৯৬৮৮৫৬৪৩৬)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।