ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আ’লীগের কাউন্সিলর নির্বাচন উপলক্ষে ধলবাড়িয়ায় মতবিনিময় সভা

admin
October 27, 2019 8:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: আসন্ন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব সজল মুখার্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।
ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নাজমুৎ শাহাদাত রাজার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, প্রয়াত উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন,প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, ডি.এম সিরাজুল ইসলাম, জেলা আ’লীগের সাবেক উপদেষ্টা মাষ্টার নরীম আলী, রতনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) দিপালী রাণী ঘোষ, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, চাম্পাফুল ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক আফসার আলী সরদার, মথুরেশপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোকলেছুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুজ্জামান মনো, মৌতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, কুশুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল,বিষ্ণপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান জামুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।