নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বসত ঘরের মেইন গেইট কেটে দু’টি মোটরসাইকেল চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের আব্দুল গফ্ফারের বাড়িতে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে চোর চক্র আব্দুল গফ্ফারের বসত ঘরের মেইন গেইট কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ওই ঘরে রাখা একটি পালসার ও একটি এফজেড এফআই মোটরসাইকেল চুরি করে দিয়ে যায়। পরবর্তীতে আব্দুল গফ্ফারের ছেলে জান্নাতুল নাঈম (২০) বাদী হয়ে থানায় অজ্ঞাত চোরদের নামে একটি মামলা দায়ের করে (মামলা নম্বর-৩১,তারিখ-২৭/১০/১৯)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
