ঢাকাSunday , 27 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অধ্যাপক লাঞ্ছিতের ঘটনায় কলেজ ব্যবস্থাপনা কমিটির সভা

admin
October 27, 2019 9:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা কলেজের ২ অধ্যাপক ও এক অফিস সহায়ককে শারীরিক ভাবে লাঞ্ছিত করার ঘটনায় এবং কলেজের সভাপতি নির্ধারণ ও অধ্যক্ষের বিদায়জনিত কারণে পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) কলেজ পরিচালনা কমিটি এ সভার আয়োজন করে। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর দুপুরে দেবহাটা সদরের বাসিন্দা ও উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক মৃত আজগার আলীর ছেলে আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক (৫৫), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহিন ওরফে খুর শাহিন (৩২) ও কোড়া গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে সেলিম মোল্লা (৩৬) উপজেলা সদরের একটি চায়ের দোকানের সামনে সহকারী অধ্যাপক মির্জা মূহসীন আলী, সহকারী অধ্যাপক ও দেবহাটা প্রেসক্লাবের কার্যকরী সদস্য ইয়াছিন আলী ও অফিস সহায়ক রামকৃঞ্চ বিশ্বাস মন্টুকে শারীরিক ভাবে লাঞ্ছিত করলে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের হয়। বিষয়টির তদন্ত করতে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান কালাম। এ সময় কমিটির সদস্য উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, সাবেক অধ্যাপক আনিসুর রহমান, তপন কুমার ফটিক, শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আবু তালেব মোল্লা, আলমগীর হোসেন, হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। উক্ত সভায় আগামী ৬ নভেম্বর কমিটির পুনরায় সভা, ১২ নভেম্বর কলেজ অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান কালামকে বিদায়, একজন আইনজীবীর পরামর্শ মোতাবেক কলেজের সভাপতি নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া শেখ ফারুক হোসেন রতনকে আহŸায়ক আনিসুর রহমান, নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, তপন কুমার ফটিক ও আলমগীর হোসেনকে সদস্য মনোনীত করে তদন্ত কমিটি গঠন করে কলেজের ২ জন সহকারী অধ্যাপক ও এক অফিস সহায়ককে লাঞ্ছিত করার ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।