ঢাকাFriday , 25 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকারি কেবিএ কলেজে ত্রয়োদশ জেলা রোভার মুড ও ৬ষ্ঠ জেলা কমডেকা উপলক্ষে প্রস্তুতি সভা

admin
October 25, 2019 10:46 am
Link Copied!

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জেলা রোভার মুড ও ৬ষ্ঠ জেলা কমডেকা উপলক্ষে দেবহাটার সখিপুর কেবিএ কলেজে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কলেজ কর্তৃপক্ষ এ প্রস্তুতি সভার আয়োজন করে। কলেজের অধ্যক্ষ ও সাতক্ষীরা জেলা রোভারের সহ-সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রোফেসর মো. মনিরুজ্জামান। সরকারি কেবিএ কলেজের রোভার গ্রুপ সম্পাদক ও জেলা রোভার স্কাউটস এর কোষাধ্যক্ষ আবু তালেবের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা রোভার স্কাউটস এর কমিশনার অধ্যক্ষ ইমদাদুল হক, সহকারী কমিশনার ইয়াছিন আলী, সরকারি কেবিএ কলেজের উপাধ্যক্ষ আব্দুল মজিদ, জেলা রোভারের কোষাধ্যক্ষ এস এম আসাদুজ্জামান, ডিআরএসএল জাহিদ হোসেন, জেলা রোভার নেতা প্রতিনিধি অংকর কুমার মন্ডল, সরকারি কেবিএ কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক মইনুদ্দিন খান, প্রাণী বিদ্যা বিভাগীয় প্রধান আজহারুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগীয় প্রধান মো. আকবর আলী, রোভার স্কাউটস লিভার প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), রোভার স্কাউটস লিডার প্রভাষক রিতা রানী, সিনিয়র রোভার মেট আব্দুল কাদের, রোভার সাকিল, নাহিদ, আব্দুল্লাহ, এশারাত, রিফাত, আসাদুল প্রমুখ। সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর নামে আগামী ৪ জানুয়ারি ২০২০ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরা জেলার ত্রয়োদশ রোভার মুড ও ৬ষ্ঠ জেলা কমডেকা সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।