ঢাকাFriday , 25 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করতে সচেষ্ট থাকব- এমপি রবি

admin
October 25, 2019 9:31 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হওয়ায় সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরার দ্য পোল স্টার পৌর হাইস্কুলের শিক্ষকবৃন্দ ও সদরের পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ইসু মিয়া সড়কের মুনজিতপুর মীর মহলে স্কুলের শিক্ষকবৃন্দ জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় এমপি রবি বলেন, ‘শিক্ষকরা জাতি গড়ার কারিগর। শিক্ষকদের হাত দিয়ে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম দেশ পরিচালনা করবে। তাই মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মানার্থে তাদের চাওয়া শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সাতক্ষীরা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করতে আমি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব। সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠান যদি সরকারি নীতিমালা মেনে পড়াশোনার মান ভাল করে তাহলে খুব তাড়াতাড়ি বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমপিও ভুক্ত করা সম্ভব হবে। সেজন্য শিক্ষকদের আরও বেশি আন্তরিক হতে হবে।’ এ সময় সাতক্ষীরা দ্য পোল স্টার পৌর হাইস্কুলের প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডল, সহকারী প্রধান শিক্ষক মিতুন নাহার, সহকারী শিক্ষক রেহেনা পারভীন, দীপক কুমার মৃধা, ইয়াহিয়া তমিজী, অনুক‚ল বাছাড়, মো. আমজাদ হোসেন, পলাশ গাইন, আশরাফুন্নাহার, অসীত বরণ, প্রভাকর মন্ডল মাজেদুল ইসলাম ও শাহেদসহ দ্য পোল স্টার পৌর হাইস্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরা সদরের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও হয়েছে- দেবনগর বেগম রোকেয়া মাধ্যমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা কলেজ, দ্যা পোল স্টার পৌর হাইস্কুল, আখড়াখোলা মুকুন্দপুর দাখিল মাদ্রাসা, পরানদহা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসা, কাশেমপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা ও সাতক্ষীরা সিটি কলেজ। শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ড. দীপুমণি ও শিক্ষা বান্ধব ব্যক্তিত্ব জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রতিষ্ঠানগুলির উন্নয়নে এমপি রবির সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।