ঢাকাFriday , 25 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ জরুরী সভা

admin
October 25, 2019 10:20 am
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জঙ্গিবাদ ও সোশাল মিডিয়ায় গুজব সৃষ্টির প্রতিরোধে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ইউএনও কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, স,ম সেলিম রেজা মিলন, দিপঙ্কর সরকার, আব্দুল আলিম, শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান প্রমুখ। সরকারি কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিতসহ সমাজের সকল স্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত জরুরী সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি অশুভ মহল সোশাল মিডিয়ায় নানা ধরনের ধর্মীয় উস্কানীমূলক মিথ্যা বক্তব্য প্রচার করে দেশকে অস্থিতিশীল করতে অপ-তৎপরতা চালিয়ে যাচ্ছে। বক্তারা এসব অপপ্রচার থেকে নিজেকে দুরে রাখাসহ জঙ্গিবাদ ও অস্থিতিশীলকারীদের চিহ্নিত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।