প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতাপনগর গ্রামের রিয়াছাত আলী হাওলাদারের ছোট ছলে রাহাত বাবু (দেড় বছর) খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির কাছে পুকুরে পড়ে যায়। শিশুটির মা প্রাত্যহিক কাজে পুকুরে গেলে শিশু রাহাতকে পানিতে ভাসতে দেখে ঝাঁপিয়ে পড়ে ডাঙায় তুললেও ততক্ষণে সে মারা যায়। শিশু রাহাতের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
