ঢাকাThursday , 24 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গা বাজারে অজ্ঞান পার্টির সদস্য আটক

admin
October 24, 2019 1:50 pm
Link Copied!

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে অজ্ঞান পার্টির ও চোর চক্রের এক সদস্যকে আটক করেছে জনতা। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় ঝাউডাঙ্গা বাজারে আশাশুনি গুনাগারকাটি গ্রামের আ: মুজিদ সরদারের মেয়ে আমেনা (৩৫) কে আটক করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, ঝাউডাঙ্গা হাজিপুর গ্রামের মৃত সন্তোস কুমারের স্ত্রী চায়না ঘোষ ও তার মেয়ে ঝাউডাঙ্গা বাজারে কেনাকাটা করতে আসে। চায়না ঘোষের মেয়ে তার মাকে রেখে পাশের দোকানে যায়। সেই সময় অজ্ঞান পার্টি ও চোর চক্রের সদস্য আমেনা তার মাকে একটা পাথর দিতে চায়। সে জন্য দুই টাকা দাবি করে। পরে আমেনা দুই টাকা দিয়ে পাশের দোকান থেকে একটা বেøড নিয়ে চায়না ঘোষের কানের দুল কাটতে গেলে পাশের লোকজন দেখতে পায়। তারপর সাধারণ জনতা তাকে আটক করে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার এস আই মহসিন এএস আই তাহের তাকে আটক করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।