ঢাকাThursday , 24 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বুধহাটা মরিচ্চাপ নদীটি পূর্বের ডি.এস নকশা অনুযায়ী মাঝ বরাবর দিয়ে খননের দাবিতে সংবাদ সম্মেলন

admin
October 24, 2019 1:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন সংলগ্ন মরিচ্চাপ নদীটি পূর্বের ডি.এস নকশা অনুযায়ী মাঝ বরাবর দিয়ে খননের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, বুধহাটা ইউনিয়ন পরিষদের সদস্যরা। এ সময় সদস্যদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউপি সদস্য মতিয়ার রহমান। সংবাদ সম্মেলনে তার সাথে আরো উপস্থিত ছিলেন, মহিলা সদস্যা মমতাজ বেগম ও পুরুষ সদস্য ছাবের উদ্দীন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা বুধহাটা ইউনিয়ন সংলগ্ন মরিচ্চাপ নদীর দুই ধারে বসবাসকারী হাজার হাজার মানুষের পক্ষ থেকে জানাচ্ছি যে, সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা দূরীকরণ এবং জলপ্রবাহ সৃষ্টির লক্ষে জননেত্রী শেখ হাসিনার সরকার যে মহান উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসার দাবি রাখে। এই নদী খনন হলে জল প্রবাহ সৃষ্টি হবে। সাতক্ষীরা জেলা স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। একই সাথে মরিচ্চাপ নদী তার প্রাণ ফিরে পাবে। এর ফলে হাজার হাজার মানুষ উপকৃত হবে। কিন্তু আমরা গোপন সূত্রে জানতে পেরেছি সম্প্রতি নদী খননের যে ম্যাপ তৈরি করা হয়েছে সে অনুযায়ী নদীর একপাশ দিয়ে খনন করা হবে। আর এই এক পাশ দিয়ে নদী খনন করা হলে কুন্দুড়িয়া, নৈকাটি, পাইথালী, চুমুরিয়া মৌজার নদীর পাড়ে বসবাসকারী অনেক মানুষ তাদের রেকর্ডীয় সম্পত্তি হারাবে এবং শত শত মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে। অথচ ১ ও ২নং পোল্ডারে নদীর জমি রয়েছে। যদি ১ ও ২ পোল্ডারের মাঝখান দিয়ে নদী খনন করা হয় তাহলে দুই ধারের মানুষের আংশিক ক্ষতি হবে। যা পুষিয়ে নিতেও উভয়পক্ষের মানুষের তেমন কোন সমস্যা হবে না। তিনি আরো বলেন, পূর্বের ডি এস নকশায় মরিচ্চাপ নদীর অবস্থান ১ ও ২ পোল্ডারের মাঝখান দিয়ে। কিন্তু নদী ভাঙতে ভাঙতে ২নং পোল্ডারের মধ্যে তা ঢুকে গেছে। এতে ২নং পোল্ডারের অধিবাসীদের অনেক ক্ষতিও হয়েছে। এরপর আবারও যদি ২ নং পোল্ডারের পাড়ের মানুষের ক্ষতি করে নদী খনন করা হয় তাহলে তাদের এবার পথে বসতে হবে। এমতাবস্থায় তারা (ইউপি সদস্যরা) বৃহত্তর জনগোষ্ঠীর কথা চিন্তা করে পূর্বের ডি.এস নকশা অনুযায়ী মাঝ বরাবর দিয়ে মরিচ্চাপ নদী খননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।