ঢাকাWednesday , 23 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিভিল সার্জনের সাথে সাতক্ষীরায় প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময়

admin
October 23, 2019 12:04 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এর সাথে উন্নত স্বাস্থ্যসেবা বিষয়ে মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখা। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সভাপতি ডা. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মো. কামরুজ্জামান রাসেল, সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য বিধান চন্দ্র রায়, কৃষ্ণপদ পাল, পুলক পাল, রেজাউল্লাহ ও আনারুজ্জামান প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ উন্নত স্বাস্থ্যসেবা ও ভাল মানের চিকিৎসা সেবার লক্ষে দালালমুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এর সহযোগিতা কামনা করেন। এ সময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার বিভিন্ন উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।