ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে আশাশুনি উপজেলার কামালকাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হুজাইফা (২)। সে আশাশুনি উপজেলার কামালকাটি গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শিশু হুজাইফা বিকালে বাড়ির উঠানে খেলা করছিল। খেলার সময় বাড়ির পাশে পুকুর পাড়ে গেলে হঠাৎ সে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর পুকুর থেকে প্রতিবেশীরা তার ভাসমান মৃতদেহ উদ্ধার করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
