ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে রোবরার (২১ অক্টোবর) র্যালি অনুষ্ঠিত হয়। আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র ৭ম জাতীয় কংগ্রেস সফল করার জন্য মো: চয়ন ইসলামকে আহŸায়ক এবং মো: হারুন আর রশীদকে সদস্য সচিব করায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা যুবলীগের পক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল হক নান্টু, মীর মহিতুল আলম মাহি, শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো: তাইজুল ইসলাম, হারুনার রসিদ, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, মো: মজনুর রহমান, মোস্তফা, মো: আলি আকন, রাজীব হোসেন, রাজু আহমেদ, আলমগীর হোসেনসহ যুবলীগ নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
