নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৫ ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে শওকত আলী, একই ইউনিয়নের কাশিবাটি গ্রামের গোবিন্দ কুমারের স্ত্রী বাসন্তী রাণী, হরেন্দ্র ভুইয়া’র ছেলে লক্ষী পদ ভুইয়া, মতিয়ার রহমানের ছেলে রফিকুল ইসলাম, ভাড়াশিমলা ইউনিয়নের মাঘুরালি গ্রামের এরশাদ আলীর ছেলে ইয়াকুব আলী।
থানার সহকারি উপ-পরিদর্শক হুমায়ূন কবির জানান, সোমবার দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতদের মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
