ঢাকাMonday , 21 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিক আব্দুল আলিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

admin
October 21, 2019 12:32 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আলিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে আলীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় তিনি তার মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন। এর কিছু সময় পর গোপাল কুমার মন্ডল স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রæত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিবি হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক আলিমের দ্রæত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, এসএম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন টিটল, দপ্তর সম্পাদক আকাশ হোসেন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দিন বুলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইকবাল মামুনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।