ঢাকাMonday , 21 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

admin
October 21, 2019 12:10 pm
Link Copied!

আশাশুনি (খাজরা) প্রতিনিধি: ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুন্দর জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনির খাজরায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ পালিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকাল ১১টায় পশ্চিম খাজরা স্কুল প্রাঙ্গণে ইউনিসেফের অর্থায়নে আর্সেনিক সেইফ ইউনিয়ন প্রকল্পের (ইপিআরসি) উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য জালাল মোড়লের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নুুরুল আমিন, তাপস কুমার, আরিফুর রহমান, মাসুদুর রহমান, রশিদ সরদার, রবীন সরকার, সুবর্না চক্রবর্তী, প্রভাস কুমার, ইপিআরসির ট্রেনিং অফিসার সুমন হাসান, এরিয়া কো-অর্ডিনেটর সালেহ মাহমুদ প্রমুখ। সভা শেষে ইপিআরসির আশাশুনি কর্মকর্তা খন্দকার রায়হান উদ্দীনের সঞ্চালনায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও হাত ধোয়ার নিয়ম শেখানো হয়। এর আগে খাজরা ও দূর্গাপুর স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালি খাজরা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল চত্বরে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।