কলারোয়া প্রতিনিধি: ‘মাদক কে না বলুন খেলা কে হ্যাঁ বলুন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধ করি, বাল্য বিবাহ কে পরিহার করি, স্বাধীনতার পক্ষে দেশ গড়ি’ স্লোগানে কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে ইউপি সদস্য মহিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় সোনা মাটি যুব সংঘ এ ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। মীর শওকাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এস এম আবজাল হোসেন (হাবিল)। উদ্বোধনি খেলায় কলারোয়া সততা প্যাথোলজি সেন্টার ফুটবল একাদশ ও সাত মাইল ফুটবল একাদশ প্রতিদ্বন্দিতা করে। খেলায় সততা প্যাথোলজি সেন্টার ফুটবল একাদশ (৫-০) গোলে জয় লাভ করে। এ সময় শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, মাস্টার শাহিনুর রহমান, মুক্তিযোদ্ধা মোসলেম আলী, মুক্তিযোদ্ধা হারুন গাজি, মুনছুর আলী বিশ্বাস, প্রধান শিক্ষক আনারুল ইসলাম, প্রভাষক আনিছুর রহমান, মাস্টার আতিয়ার রহমান, শ্রী গোবিন্দ লাল মিত্র, ইউপি সদস্য বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, রাশেদ, মাসুদ পারভেজ (মিলন), ফারুক হোসেন। ধারাভাষ্যে ছিলেন, প্রিমিয়ার ছাত্র কেঁড়াগাছি ইউনিয়ন শাখার সভাপতি তৌহিদুজ্জামান ও জিল্লু। আজ শনিবার একই সময়ে ২য় খেলায় অংশ গ্রহণ করবে কেঁড়াগাছি ও লাবসা ফুটবল একাদশ ।
