ঢাকাFriday , 18 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভুক্তভোগীর বড় ভাই সেজে ঘুষখোর ভূমি কর্মকর্তাকে ধরলেন জেলা প্রশাসক

admin
October 18, 2019 12:31 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ভুক্তভোগীর বড় ভাই সেজে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার ঘুস চাওয়ার প্রমাণ পেয়ে তাৎক্ষণিক তাকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে তাকে বরখাস্তের এ নির্দেশ দেন তিনি। সাময়িকভাবে বরখাস্তকৃত মোকলেস আলী সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। ভুক্তভোগী জানান, তিনি ও তার বাবা বৃহস্পতিবার দুপুরে ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসে জমির মিউটেশন করতে যান। এজন্য নির্ধারিত ফি ১১শ’ ৭০ টাকা হলেও তাদের কাছে ৫ হাজার টাকা ঘুস চাওয়া হয়।

অনেক দেন দরবার করলেও ৫ হাজারের এক টাকা কম দিলে কাজ হবে না বলে তাদের জানিয়ে দেন ওই ভূমি কর্মকর্তা। এ সময় ভূমি কর্মকর্তা জুয়েল নামে এক দালালকে দেখিয়ে দেন কথা বলার জন্য। ভুক্তভোগী সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছে মোবাইল করে ঘুস চাওয়ার বিষয়টি জানান। জেলা প্রশাসক তাকে তার বড় ভাই পরিচয়ে ওই কর্মকর্তার সাথে কথা বলিয়ে দিতে বলেন। ভুক্তভোগী ধুলিহর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকলেস আলীর কাছে নিজের ফোনটি দিয়ে বলেন, আমার বড় ভাই আপনার সাথে একটু কথা বলবেন। এ সময় জেলা প্রশাসক নিজেকে ওই ভুক্তভোগীর বড় ভাই পরিচয় দিয়ে বলেন, ভাই ৪ হাজার টাকা নেন, আমরা গরিব মানুষ কাজটি করে দেন। উত্তরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকলেস আলী বলেন, ঠিক আছে দেখব। এর পরপরই সেখানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানকে পাঠিয়ে দেন জেলা প্রশাসক। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় এবং ভূমি অফিসে বিভিন্ন কাজে আসা মানুষের সাথে কথা বলে নিয়মিত ঘুস গ্রহণের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন তিনি। এর পরপরই বিকেলে ধুলিহর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকলেস আলীকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।