ন্যাশনাল ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ১৩০ স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। শুক্রবার সকাল ৮টায় দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রাম আসেন মো. জয়নাল নামে এক যাত্রী। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। শাহ আমানত বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার-ই জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চার্জার লাইটের ব্যাটারির মধ্যে কৌশলে স্বর্ণবারগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এগুলোর মোট ওজন ১৫ কেজি। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
