রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইদুজ্জামান সাইদ। বিশেষ অতিথি ছিলেন, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, সমাজসেবক মো. হুমায়ুন কবির, রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির টুআইসি মো. বোরহান উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলমগীর হোসেন বাবু প্রমুখ। এ সময় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
