কলারোয়া প্রতিনিধি: এমবিবিএস-এ চান্স পেয়েছে কলারোয়ার মেধাবী শিক্ষার্থী মেহেদী। সম্প্রতি প্রকাশিত মেডিকেল কলেজে এমবিবিএস পড়ায় চান্স পাওয়াদের মেধা তালিকায় ঢাকার মুগদা মেডিকেল কলেজে চান্স পেয়েছে সে। মেহেদী উপজেলার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের মাস্টার শাজাহান কবির ও জাহানারা খাতুনের ছেলে। এমবিবিএস পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৮২০তম স্থান লাভ করেছে সে। মেধাবী এ শিক্ষার্থী ২০১৭ সালে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউট থেকে এসএসসি ও যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে। মেহেদী একজন সু-চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করতে পারে তার জন্য দোয়া চেয়েছেন তার গর্বিত মা-বাবা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
