ঢাকাThursday , 17 October 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
October 17, 2019 9:48 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা’র সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করে দরগাহপুর এসকেআর কলেজিয়েট স্কুল, দ্বিতীয় স্থান অধিকার করে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে কুন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, পিআইও সোহাগ খান, সহকারী অধ্যাপক তৃপ্তি রঞ্জন সাহা, শিক্ষক মনি মোহন সরকার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।